| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিম জং উনের সঙ্গে যোগাযোগের দাবি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ০৩:০০:০৮:পূর্বাহ্ন  |  ১২৭৬ বার পঠিত
কিম জং উনের সঙ্গে যোগাযোগের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-এর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি কিমের সঙ্গে নিজের সম্পর্ককে “অত্যন্ত ভালো” ও “বিশেষ” বলে উল্লেখ করেছেন।

শুক্রবার (১৫ মে) দুই দিনের চীন সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা জানেন, কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, বেশ নিভৃত। কিমের সঙ্গে সম্প্রতি যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, হ্যাঁ।

তবে তাদের মধ্যে কতবার বা কী বিষয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ নয়, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে তিনি বলেন, আমি চাই তিনি শ্রদ্ধাশীল থাকুন।

চীন সফর প্রসঙ্গে ট্রাম্প জানান, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তার উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা হয়েছে। যদিও ওই আলোচনার বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে অস্থিতিশীল থাকলেও ট্রাম্প ও কিমের ব্যক্তিগত সম্পর্ক বরাবরই আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার বিষয় ছিল।

এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। সিঙ্গাপুর, ভিয়েতনাম ও কোরীয় সীমান্তে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকগুলো বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেই সংলাপের পরও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণে বড় কোনো অগ্রগতি হয়নি।

ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের পর নতুন করে ওয়াশিংটন-পিয়ংইয়ং সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪