| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ০৯:৪৫:৪৪:পূর্বাহ্ন  |  ২৩৬০ বার পঠিত
যশোর টাউন হল ময়দানে ‘হলিডে মার্কেট’ উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি: যশোর টাউন হল ময়দান-এ মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘হলিডে মার্কেট’ চালু করা হয়েছে। প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঠের দক্ষিণ পাশে এ মার্কেট বসবে।

শুক্রবার বিকেলে মার্কেটটির উদ্বোধন করেন যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর জেনারেল হাসপাতাল-এর সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু।

রাইটস যশোর-এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লেখক শওকত শাহী, দেলোয়ার হোসেন, উইনরক ইন্টারন্যাশনাল-এর সুপ্তি দিপ্রা, রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত ও উপ-পরিচালক এস এম আজহারুল ইসলাম।

আয়োজকরা জানান, রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় বিদেশ ফেরত মানব পাচার সার্ভাইভারদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। সেই পণ্যগুলো নিয়ে প্রতি শুক্রবার এই মার্কেট পরিচালিত হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪