| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ০৯:৫০:৩১:পূর্বাহ্ন  |  ২২০৪ বার পঠিত
যশোরের শার্শায় ধর্ষণ মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে আটক করেছে পুলিশ। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন। 

আটক রাব্বি ইসলাম শার্শার শালকোনা গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি রাব্বি তাদের দূরসম্পর্কের আত্মীয়। গত বছর বাদীর ১৭ বছর বয়সী মেয়ে এক আত্মীয়ের সঙ্গে রাব্বিদের বাড়িতে বেড়াতে যায়। সে সময় রাব্বি তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত।

গত ২০ ডিসেম্বর ভোররাতে রাব্বি কৌশলে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় এবং বিয়ের প্রলোভন দেয়। এরপরও একাধিকবার সে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ৬ মে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তখন পরিবার জানতে পারে ওই কিশোরী অন্তঃসত্ত্বা। বিষয়টি রাব্বিকে জানানো হলে সে দায় অস্বীকার করে। 

নিরুপায় হয়ে কিশোরীর পরিবার শার্শা থানায় মামলা করলে পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে দ্রুত অভিযানে নামে এবং রাব্বিকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪