| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১০:০০:৩৪:পূর্বাহ্ন  |  ১৭৭৭ বার পঠিত
ইসলামপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৬

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। 

শুক্রবার রাতে ইসলামপুর থানা পুলিশ উপজেলার গাইবান্ধা ইউনিয়নে চরদাদনা গ্রামের একটি দোকান অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ । 

এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম, চারটি মোবাইল ফোন এবং একটি টসলাইট উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন- চরদাদনা গ্রামের মরিজল হকের ছেলে মোঃ ফারুক মিয়া (৪২),মোঃ লতিফ মিয়ার ছেলে  মোঃ  সাত্তার (৫০), জবেদ আলীর ছেলে মোঃ আলতাফ হোসেন (৪০) জসিম উদ্দিনের ছেলে মোঃ সাঈদ (২১),আঃ হকের ছেলে মোঃ আলীম উদ্দিন (৩৮) এবং গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাইয়ুম গাজী বলেন, গাইবান্ধা ইউনিয়নে চরদাদনা গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে  জুয়া খেলার সরঞ্জামস ৬ জুয়ারিকে আটক করা হয়েছে । শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪