| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১২:৫১:৫২:অপরাহ্ন  |  ১১৯২ বার পঠিত
বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে বরুড়ার হাজারো নেতাকর্মী ও সমর্থক।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাকে একনজর দেখতে এবং বক্তব্য শুনতে সকাল থেকেই সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

বরুড়া ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে মিছিল-স্লোগান নিয়ে সভাস্থলে আসতে দেখা গেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সভামঞ্চসহ পুরো এলাকা সাজানো হয়েছে নানা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। বিশেষ করে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত ব্যানারে সুসজ্জিত করা হয়েছে মূল মঞ্চ।

পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ দলীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সভাস্থলে উপস্থিত হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও আরও বাড়বে।”

অন্যদিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন এবং গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪