| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরের পথে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৫:০৭:৩১:অপরাহ্ন  |  ৮০১ বার পঠিত
চাঁদপুরের পথে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী। 

শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার পর মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর সেতু, মোগরাপাড়া, মদনপুর, বৈদ্যেরবাজার ও মেঘনাঘাট এলাকায় পৃথকভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা। এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচলে বিগ্ন ঘটে।

এ সময় সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অন্যদিকে মদনপুর এলাকায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। একই এলাকায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও দলীয় নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনায় অংশ নেন।

সোনারগাঁ এলাকায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। অনেককে ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে অবস্থান করেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪