| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় দু'পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৫:২৭:১৫:অপরাহ্ন  |  ১৩৭০ বার পঠিত
নেত্রকোণায় দু'পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হওয়া আব্দুর রহিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বে ছিলেন।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৪মে) সড়কে ধান শুকানো কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুর রহীম (৭৫)-এঁর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রতিপক্ষ শহীদুল্লাহ সহ অন্যান্যরা। এঘটনায় উভয়পক্ষের ১০/১২জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টিম নিয়ে এলাকায় ছিলাম। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪