| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৫:৪৪:২২:অপরাহ্ন  |  ১১১৬ বার পঠিত
বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবা উদ্ধার। স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ পুলিশ । 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২  টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডলের পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর এলাকার আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), আরিফ হোসেনের স্ত্রী রহিমা বেগম(২৫) ও কক্সবাজারের রামু থানার হাসপাতাল পাড়ার আব্দুর রহমানের ছেলে আবদুল মান্নান (২৫)। 

 বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিলখিয়ার ইউনিয়নের শলই মন্ডলের পাড়া আরিফ ও রহিমা দম্পত্তির  বাড়িতে অভিযান চালানো হয়।  অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ওই দম্পতি ও আবদুল মান্নানসহনতিনজনকে আটক করা হয়। 

তিনি আরও জানান,দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে ইয়াবাসহ মাদক বিক্রয় করছিলেন তারা।  তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাদের জামালপুর আদালত পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪