| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৬:৩১:৪১:অপরাহ্ন  |  ৮৭৪ বার পঠিত
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বেনাপোল প্রতিনিধি: যশোর পৌর এলাকায়  ডেঙ্গু ও  চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

শনিবার (১৬ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নিজে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পুকুরে নেমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে যশোর পৌর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি আমাদের বাড়ির আশপাশ পরিস্কার রাখতে পারি তাহলে ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ অনেক রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো।

এই কার্যক্রমকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মোড়ে আবদ্ধ না রেখে চলমান রাখার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় যশোর ইনস্টিটিউট এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করে।

এসময় সেখানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪