| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌ-যান শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৮:৩৮:৩৭:পূর্বাহ্ন  |  ১৬৭৮২২০ বার পঠিত
নৌ-যান শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ছবির ক্যাপশন: শুক্রবার সকালে শহরের লঞ্চঘাট পল্টুনে এসব কর্মসূচি পালিত হয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

নৌ-যান শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন।

শুক্রবার সকালে শহরের লঞ্চঘাট পল্টুনে এসব কর্মসূচি পালিত হয়। এসময় বালু মহলে শ্রমিকদের উপর হামলা মারধরের প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি জানান।

এছাড়াও শ্রমিক নির্যাতন বন্ধ করে তাদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়। একই সাথে দেশের কোথাও শ্রমিক নির্যাতন করা হলে কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা দেশের সকল নদীপথে বাল্কহেড শ্রমিকদের উপরে হামলা বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি-ডাকাতি বন্ধ করে নৌ-নিরাপত্তা জোরদার করার দাবি জানানোর পাশাপাশি দাবি আদায় না হলে বাল্কহেড ড্রেজার চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুশিয়ারী দেন।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার, সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ,শ্রমিক নেতা শরিফ মাহমুদ সহ বিভিন্ন জাহাজ শ্রমিকরা।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী আব্দুল্লাহপুর গ্রামের তীর ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে মনির এন্টারপ্রাইজ নামের ঠিকাধার প্রতিষ্ঠান। এসময় বালু উত্তোলনকারীদের সাথে স্থানীয় গ্রামবাসির সংঘর্ষ হলে ৫ শ্রমিক আহত হয়। 


.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪