| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৯:০৩:১৭:পূর্বাহ্ন  |  ১৬৭৮০২০ বার পঠিত
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: শুক্রবার (২০ জুন) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. জামাল (১৯), মো. হাসান (১৮), মো. নাসিম (১৮) ও মো. সোহাগ (১৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শহরের বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী জামাল, হাসান, নাসিম ও সোহাগকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ রাউন্ড গুলি (এ্যমুনেশন), দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪ ইয়াবা ট্যাবলেট সেবনের ফিল্টার।

উদ্ধারকৃত অস্ত্র ও দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই রাতে অপর অভিযানে শহরের লঞ্চঘাট এলাকা থেকে মো. সোহেল গাজী (২৭) নামে মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি মোবাইল। অপরদিকে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. তানভীর (২২) নামে মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার করে হয় ৭০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন ।

গ্রেপ্তার মাদক কারবারি এবং মোবাইল ফোন চোর উভয়ের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল ও ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  

.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪