| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৯:১৫:৫৮:পূর্বাহ্ন  |  ১৬৮০৫৩৫ বার পঠিত
চাঁদপুরে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান
ছবির ক্যাপশন: চাঁদপুরে আগুনে পুড়েছে খাবার হোটেলসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর শহরতলীর খলিশাডুলি এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি খাবার হোটেল এবং একটি ইলেকট্রনিক দোকান পুড়েগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (২০ জুন) ভোরে খলিশাডুলি মঠখোলা মাদ্রাসা রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে কিছু সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টায় আগুন সম্পূর্ণ নির্বাপন হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-স্থানীয় বাসিন্দা আমির হোসেনের ইলেকট্রিক মালামালের দোকান এবং আব্দুল মোতালেবের খাবার হোটেল। দুটি ব্যবসা প্রতিষ্ঠানই টিনের তৈরি ঘর।

ব্যবসায়ীদের দাবী আগুনে তাদের প্রায় ৪লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দমকল বাহিনী এসে তাদের প্রায় ৬ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। দুটি ইউনিট প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যে কারণে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তারপরেও আবেদনের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করা যাবে।

  

.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪