| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের চাওয়ায় জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে : এ টি এম মাসুম

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ০৫:৫৪:৪১:পূর্বাহ্ন  |  ১৬৭৬১৭৫ বার পঠিত
জনগণের চাওয়ায় জামায়াত ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে : এ টি এম মাসুম
ছবির ক্যাপশন: এ টি এম মাসুম বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে

লক্ষ্মীপুর প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই জামায়াত আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুক্রবার (২০ জুন) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলার চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এ টি এম মাসুম বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, জনগণ তা আর চায় না। কেউ জুলুম, অত্যাচার কিংবা হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা অর্জন করেছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। কারণ তাদের মতে, অনেক দল দেখেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তাই তারা এখন জামায়াতের ওপর আস্থা রাখতে চায়। সে কারণেই জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছি।”

সম্মেলনে জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নজির আহমদ, সেক্রেটারি এ.আর. হাফিজ উল্লাহ, মজলিসে শূরা সদস্য ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, পৌর আমির এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।




.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪