| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ০৬:০০:২৮:পূর্বাহ্ন  |  ১৬৭৫১২৩ বার পঠিত
চাঁদপুরে ১৩ জনকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান
ছবির ক্যাপশন: চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে সোতোকান কারাতে সেন্টারের আয়োজনে ১৩ শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারাতে প্রশিক্ষক সাহাবুব পলাশের সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক মো. জসীম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় কারাতে ফেডারেশনের কোচ মইনুল হোসেন, সোতাকান কারাতে সেন্টারের উপদেষ্টা সাংবাদিক আলম পলাশ।

সম্প্রতি এই ১৩ জন ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্ল্যাকবেল্ট অর্জন করেন। সোতোকান কারাতে সেন্টার এ পর্যন্ত ২০ জন ব্ল্যাকবেল্ট অর্জন করেন।

সম্প্রতি এই ১৩ জন ঢাকায় জাতীয় কারাতে ফেডারেশন আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্ল্যাকবেল্ট অর্জন করেন। 

এরা হলেন-অথৈ সাহা, ফাহিম আহমেদ, মুবাছির রহমান মোন্তাছির, মো. ফারুক হোসেন, শাজাদাত গাজী, খাদিজা আক্তার, মাইশা, মাসনুন জারা, আইরিন সুলতানা, তাপসি রাবেয়া জামান ইচ্ছা, বিনায়ক সাহা, সুমাইয়া আক্তার ও মানসী মৃন্ময়ী জামান মেঘ।




.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪