| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের শীর্ষ নেতারা কোথায় কোরবানি করবেন

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৬:৫৮:২৫:অপরাহ্ন  |  ৩৪৫৯ বার পঠিত
জামায়াতের শীর্ষ নেতারা কোথায় কোরবানি করবেন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন, তা জানিয়েছে দলটি। দলের শীর্ষ কয়েকজন নেতা ঢাকায় ঈদ করলেও বেশিরভাগ নেতা নিজ নিজ এলাকায় পরিবার ও স্থানীয়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

রোববার (২৪ মে) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনে সৌদি আরবে গেছেন। তিনি সেখানেই পবিত্র ঈদুল আজহা উদযাপন এবং পশু কোরবানি করবেন। এরই মধ্যে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন।

গত ঈদুল ফিতরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সরকারি বাসভবনে (২৯ মিন্টো রোড) ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ঢাকায় ঈদ উদযাপন করবেন।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে এবং নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন।

এছাড়া দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ঈদগাহ মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪