| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ০৮:৫২:০৬:পূর্বাহ্ন  |  ১৬৭৫০১৭ বার পঠিত
শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট
ছবির ক্যাপশন: শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে।

শনিবার (২১ জুন) ভোর রাত তিনটায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ওই বাড়িতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪