| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১১:৫২:৩৯:পূর্বাহ্ন  |  ১৬৭৪৮৫১ বার পঠিত
নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ দেখা দেবে: গোলাম পরওয়ার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : অন্তর্বর্তী সরকারের হাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে জাতির জন্য মহাদুর্যোগ দেখা দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ জুন) বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন যখনই হোক; সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশবাসীর কাছে যে কমিটমেন্ট (অঙ্গীকার) করেছে, সেদিকে সরকারকে সোজা থাকতে হবে। কোনো পাশে ঝুঁকলে হবে না। মাঝখানে সরকার জাতির সামনে সংশয় সৃষ্টি করেছিল।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার হাতে যদি নির্বাচন ব্যর্থ হয়ে পড়ে, নিরপেক্ষ না হয়; তাহলে জাতির সামনে বড় দুর্যোগ অপেক্ষা করছে। একটা ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয়বার না হয়, সেই নিরপেক্ষতার প্রমাণ সরকারকেই দিতে হবে।

নির্বাচনের দিনক্ষণ নিয়ে জামায়াতের কোনো বাধ্যবাধকতা নেই মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টর সংস্কার করতে হবে। কেননা, বিগত সরকারের সময়ে সব সেক্টরগুলো দুর্নীতিতে তছনছ হয়ে গেছে। আইন, বিচার, সংবিধানসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলো অব্যশই সংস্কার করতে হবে। আর বাকিগুলো নির্বাচিত সরকার এসে করবে। আসল কাজগুলোর সংস্কার না হলে রাজনৈতিক দল ক্ষমতায় এলে সংস্কার ব্যাহত হতে পারে, যোগ করেন তিনি। 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণ, স্থানীয় সরকারের কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। উন্নয়ন প্রকল্প এখন সরকারি অফিসারের হাতে সীমাবদ্ধ। দুর্নীতি, ব্যক্তিপূজা ও স্বজনপ্রীতিতে অর্থ আত্মসাতের সুযোগ তারা পাচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমাতে অব্যশই স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা আশঙ্কা করি, কালোটাকার প্রয়োগ, পেশিশক্তি দিয়ে তারা স্থানীয় সরকারের সব সেক্টরে তাদের লোকজনদের বসাবে। এই নির্বাচনে দলকে ভোট দেবে, ব্যক্তিকে নয়।

দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই। এই নির্বাচনে কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকার হরণ করে, কালো টাকার পেশিশক্তি দিয়ে আবারও ১৪, ১৮ ও ২৪’র মতো পরিস্থিতির দিকে দিয়ে যেতে চাইলে জনগণই তাদের প্রতিহিত করবে।

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আজীজুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪