| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দিল ন্যাশনাল আইডিয়াল স্কুল

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১৪:০৮:২৭:অপরাহ্ন  |  ১৬৭৬১০৫ বার পঠিত
লক্ষ্মীপুরে তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দিল ন্যাশনাল আইডিয়াল স্কুল
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দিল ন্যাশনাল আইডিয়াল স্কুল

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিভিন্ন প্রতিযোগিতায় তিন শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দিল লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এ সময় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ম্যাগাজিনেরও মোড়ক উন্মোচন করা হয়।

‎শনিবার (২১ জুন) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে পুরস্কার বিতরণ ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড"। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।

তিনি বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরও সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।

তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি এই ধরনের শিক্ষামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের মেধাবিকাশ সহায়তা করে। এছাড়াও এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়।

ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলার নূর মোহাম্মদ সোহেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাইমা জান্নাত, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য আজীজুল ইসলাম, তারেক উদ্দীন মাহমুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকসহ শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। পরে ওয়াল আর্ট ফ্যাস্টিভ্যাল ও ওয়ামী বৃত্তি পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪