| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ২৩:৫০:৪৫:অপরাহ্ন  |  ২২১১ বার পঠিত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের আরেকটি অর্জনের খবর এলো আম্পায়ারিংয়ে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।

প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে তাকে। বুধবার বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির ঘোষিত তালিকায় ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম রয়েছে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের জেসিসহ ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টে।

এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন জেসি। ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পেলেন তিনি।

আগামী ১২ জুন শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা তৃতীয় আসরের মতো এবারও শুধুমাত্র নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়োগ দিয়েছে আইসিসি।

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে রয়েছেন লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস ও গায়ত্রী ভেণুগোপালন।

এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪