| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৬:৪৬:৫০:অপরাহ্ন  |  ৮৭৮ বার পঠিত
বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় দল। দলের অন্যতম তারকা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

বুধবার (২৭ মে) তেরেসোপোলিসে ব্রাজিল জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন অনুষ্ঠিত হলেও সেখানে দেখা যায়নি নেইমারকে। এতে শুরু হয় জল্পনা। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার জন্য তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘বুধবার বিকেলে তেরেসোপোলিসে অনুষ্ঠিত অনুশীলনে অংশ নেননি নেইমার জুনিয়র। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে।’

তবে মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হবে না বলেও জানিয়েছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। ফলে বিশ্বকাপের আগে নেইমারকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।

এর আগেও একাধিকবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগেছেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি তার পেশিতে অস্বস্তির খবরও সামনে আসে। এ কারণে ক্লাবের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি।

যদিও গত সপ্তাহে জিমে অনুশীলনের ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন নেইমার। এমনকি কোপা সুদামেরিকানা জয়ী ম্যাচে না খেললেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘আমি ভালো আছি আপনারা কোন সমস্যার কথা বলছেন?’

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিল শিবিরের উদ্বেগ বাড়ছেই। আপাতত নিশ্চিত হওয়া গেছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না নেইমার। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তার চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যেতে পারে।

সূত্র : বেইন স্পোর্টস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪