| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-মিরাজরাও

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১১:৩১:১৭:পূর্বাহ্ন  |  ১৯৯৭ বার পঠিত
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-মিরাজরাও

স্পোর্টস ডেস্ক: আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানেই পালন করছেন ঈদ।

আর ঈদ উপলক্ষ্যে শুভোচ্ছা জানাতে ভুলেননি ক্রিকেটাররা। মেহেদী হাসান মিরাজ তার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।’

বিসিবি সভাপতি তামিম ইকবাল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’

সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা লিখেছেন, ‘সকল দূরত্ব মুছে যাক, ত্যাগের আনন্দে প্রতিটি হৃদয় এক হোক। ঈদ মোবারক...।’

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘কোরবানির ত্যাগ আর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনজনদের সাথে কাটুক এই পবিত্র দিনটি। সবাইকে ঈদ-উল-আজহা’র শুভেচ্ছা। ঈদ মোবারক!’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪