| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোফায়েল আহমেদের জানাজা শেষে আটক ৭

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২২:২৫:০৯:অপরাহ্ন  |  ১৩১ বার পঠিত
তোফায়েল আহমেদের জানাজা শেষে আটক ৭

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় বেশ কয়েকজনক আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

আজ সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিলেন কিছু নেতাকর্মী। এ সময় তাৎক্ষণিকভাবে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আরও কারো সংশ্লিষ্টতা পেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় পাওয়া যায়নি এখনও। 

উল্লেখ্য, আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪