| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দর্শনা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৬:৫১:২৯:পূর্বাহ্ন  |  ১৬৮৬২১৪ বার পঠিত
দর্শনা কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ
ছবির ক্যাপশন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

"সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিন ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপণ করা হয়। আজ (২২-০৬-২৫) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা সরকারি কলেজ চত্বরে প্রথম দিনের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মোফা, যুগ্ম আহ্বায়ক শাফায়েত জামিল পাপ্পু, ১নং সদস্য হাসান আলী, ডিপার্টমেন্ট ছাত্রদল নেতা- আব্দুল হাই, মুশফিকুর রহমান সাইফ, অমিন হাসান, ফারুক হোসেন, শেখ রায়হান, লিখন হাসান, জুবায়েরুল হাসান নিশান, সজীব হাসান, ইয়াসিন আরাফাত, রাহুল জোয়র্দ্দার ও শেখর শাওন প্রমুখ। 

এ বিষয়ে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ জানান, সবুজে বাঁচুক দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিন ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে দর্শনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান থাকবে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪