| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৯:২৯:৪০:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
আর কয়েক ঘণ্টা পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় রাত ১ টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। 

ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রহের সবচেয়ে উন্মাদনাপূর্ণ ক্রীড়া ইভেন্ট। আমেরিকার পাশাপাশি এবারের বিশ্বকাপের আরও দুই সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো। বিক্ষোভ, সহিংসতায় বরাবরই উত্তাল থাকে মেক্সিকো। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরেও দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। গত কিছু দিনে বেশ কিছু বড় বিক্ষোভ দেখা গেছে দেশটিতে। আগামী দিনেও তেমন কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাঠের ফুটবলের চেয়ে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত বেশি আলোচনায় টিকিটের আকাশছোঁয়া দাম, ভিসা জটিলতা, রাজনৈতিক উত্তেজনা কিংবা আয়োজন ঘিরে বিতর্ক। 

বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা ফুটবলারদের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। অসাধারণ সব মুহূর্ত উপভোগ করার সুযোগ ভক্ত-সমর্থকদের। বিশ্বকাপ আবার জাতীয় গর্বেরও জায়গা। যেমন ২০২২ সালে লিওনেল মেসিকে বিশ্বকাপ উপহার দিতে পুরো আর্জেন্টিনা এক হয়েছিল। একই আসরে ক্রোয়েশিয়ার কাছে হেরে চোখের জলে ভেঙে পড়েছিলেন নেইমারসহ গোটা ব্রাজিল। সমর্থকদের কাছে বিশ্বকাপের মানে আবার ভিন্ন। কারও কাছে এটি দেশের প্রতি ভালোবাসা, কারও কাছে একসঙ্গে আনন্দ করার উপলক্ষ। নতুন দলগুলোর জন্য ফুটবলের টুর্নামেন্ট শুধু একটা বিশ্বকাপ নয়, একটা উৎসব যেন।

বিশ্বকাপের হাজার হাজার টিকিট এখনো অবিক্রীত। আয়োজক দেশের শহরে শহরে যে ভিড় থাকার কথা ছিল, সেটিও চোখে পড়ছে না সেভাবে। অথচ রেকর্ড ৪৮টি দল নিয়ে তিনটি দেশের যৌথ প্রযোজনা-আকার ও আয়োজনের দিক থেকে এটি ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিশ্বকাপ।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ছোট্ট দেশ কুরাসাওয়ের এক সমর্থক যেমনটা বলছিলেন,“আমরা কর্ণার পেলেও উদযাপন করব, হলুদ কার্ড পেলেও উদযাপন করব। শুধু বিশ্বকাপে থাকতে পারাটাই আমাদের আনন্দ।” বিশ্বকাপ মানে আবার ভ্রমণও। নতুন দেশ দেখা, নতুন সংস্কৃতি অনুভব করা, প্রিয় দলকে অনুসরণ করে এক শহর থেকে আরেক শহর চষে বেড়ানো- সব মিলিয়ে এক স্বর্গীয় অভিজ্ঞতা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪