| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলকে ভয় নয়, সম্মান করেই খেলবে মরক্কো: কোচ ওয়াহবি

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০০:০৪:২৫:পূর্বাহ্ন  |  ২৪১৫ বার পঠিত
ব্রাজিলকে ভয় নয়, সম্মান করেই খেলবে মরক্কো: কোচ ওয়াহবি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও মরক্কো। ১৯৯৮ সালের সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। তবে সাম্প্রতিক সময়ে চিত্র কিছুটা বদলেছে—২০২৩ সালের এক প্রীতি ম্যাচে ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল মরক্কো।

সেই স্মৃতিকে পুঁজি করেই এবারও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত আফ্রিকান দলটি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলকে তারা ভয় পান না।

সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, অবশ্যই আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে এমন ম্যাচ জেতার জন্য। আমাদের সেই সামর্থ্য আছে এবং আমরা বিশ্বাস করি সেটা পারব। আমরা তাদের সম্মান করি এবং তারা সেটার প্রাপ্য। আমরা বিশেষ কিছু করবো না, আমাদের কিছু প্রাথমিক লক্ষ্য আছে। আমরা জানি কেন আমরা এখানে এসেছি—এটাই আমাদের পার্থক্য গড়ে দেবে।

তিনি আরও বলেন, তার দলের খেলোয়াড়রা শান্ত ও আত্মবিশ্বাসী। আমরা এটিকে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচের মতোই খেলবো, যোগ করেন তিনি।

ব্রাজিলকেও বর্তমান মরক্কো দলকে যথেষ্ট সম্মান করে বলে মনে করেন কোচ ওয়াহবি। তিনি বলেন, তারাও আমাদের ভয় পায় না, যেমনটা আমরাও তাদের ভয় পাই না। আন্তর্জাতিক পর্যায়ে মরক্কো এখন এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে সবাই আমাদের সমীহ করে। এটা আমাদের অনুপ্রাণিত করে। আমরা চাই এই সম্মান ধরে রাখতে, যাতে ভবিষ্যতেও প্রতিটি প্রতিযোগিতায় আমরা একই মর্যাদা পাই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪