| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন নিপীড়ন মামলায় স্প্যানিশ ফুটবলারের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০১:৪৪:০৭:পূর্বাহ্ন  |  ১৫৬৪ বার পঠিত
যৌন নিপীড়ন মামলায় স্প্যানিশ ফুটবলারের কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক: কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্পেনের ফুটবল মাঠের বাইরের এক ঘটনায় আলোচনায় এসেছে। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে সেভিয়ার ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।

সোমবার ভ্যালেন্সিয়ান কমিউনিটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস এ রায় ঘোষণা করে। আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট বেতেরা এলাকায় নিজের বাসভবনে এক তরুণীর ওপর যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয় রাফা মিরের বিরুদ্ধে।

একই মামলায় তার বন্ধু পাবলো জারাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। আরেক তরুণীর সঙ্গে পৃথক ঘটনায় যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের অভিযোগে তাকে আড়াই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত দুই ভুক্তভোগীকে যথাক্রমে ৬৪ হাজার ইউরো ও ৬ হাজার ২৮০ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে রায়টি এখনো চূড়ান্ত নয়; আসামিদের উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

বিচার চলাকালে রাফা মির দাবি করেন, ঘটনাটি পারস্পরিক সম্মতিতে ঘটেছিল। তবে ভুক্তভোগী আদালতে জানান, তিনি ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন নির্যাতনের শিকার হন এবং ঘটনার সময় আতঙ্কে ছিলেন।

রাষ্ট্রপক্ষ শুরুতে রাফা মিরের জন্য ১০ বছর ৬ মাসের কারাদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত সাড়ে আট বছরের সাজা নির্ধারণ করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪