| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ০৩:২৩:২৫:পূর্বাহ্ন  |  ৭৭৭ বার পঠিত
এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

স্পের্টস ডেস্ক: ইরাকের বিপক্ষে গোল করতে এমবাপ্পের লাগল মাত্র ১৪ মিনিট।  এই ১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন এমবাপ্পে। বলটি এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে ঢুকল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

অসাধারণ এক গোল! এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় ও বিশ্বকাপে সব মিলিয়ে ১৫তম গোল। যে গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপ্পে স্পর্শ করলেন রোনালদো নাজারিওকে। এমবাপ্পের ওপরে আছেন ক্লোসা (১৬) ও মেসি (১৮)।

বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ৫ গোল লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ১৮। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল। আর আজকের ম্যাচে এখন পর্যন্ত ১ গোলে তাঁর মোট গোল এখন ১৫। আজ ইরাকের বিপক্ষে দারুণ কিছু করলে মেসির কাছাকাছি যাওয়ার সুযোগ আছে তাঁর। এর আগে গত বিশ্বকাপে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছিল এমবাপ্পে। সেই রেকর্ড এখন আরও বাড়ানোর অপেক্ষা।

রেকর্ডের দৌড়ে আছেন দেশমও

রেকর্ডের দৌড়ে শুধু কিলিয়ান এমবাপ্পেই নন, আছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও। আজ ইরাকের বিপক্ষে ফ্রান্স জিতলে বিশ্বকাপে কোচ হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ডে স্পর্শ করবেন তিনি।

বর্তমানে এই রেকর্ডটি ১৬ জয় নিয়ে জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের দখলে। ইরাককে হারাতে পারলে সেই সংখ্যায় ছুঁয়ে ফেলবেন দেশম।

আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষেও জিততে পারলে ১৭ জয় নিয়ে এককভাবে রেকর্ডের মালিক হবেন এই ফরাসি কিংবদন্তি। ফ্রান্সের দায়িত্ব ছাড়ার আগে এর চেয়ে ভালো বিদায় আর কী হতে পারে! অবশ্য তাঁর লক্ষ্য নিশ্চয়ই শুধু এই রেকর্ড নয়, বিশ্বকাপ ট্রফিটাও।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪