| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৬:২৬:৫৯:পূর্বাহ্ন  |  ২৪৪৭১৭৬ বার পঠিত
নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবির ক্যাপশন: নোয়াখালী সুবর্ণচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর শস্যভান্ডার হিসেবে পরিচিত মেঘনা তীরবর্তী উপজেলা সুবর্ণচরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মা। 

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

প্রত্যেক কৃষককে দেওয়া হয় ৫ কেজি আমন উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাবেয়া আসফার সায়মা বলেন, সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে। কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও টেকসই করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, সুবর্ণচরের কৃষকরা আমন ধান চাষে আগ্রহী, কারণ এতে খরচ কম এবং ফলন বেশি। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উদ্বুদ্ধ করবে এবং খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জনে অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন, বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ। 

এই কর্মসূচির মাধ্যমে সুবর্ণচরের কৃষকেরা লাভবান হবেন এবং কৃষি নির্ভর এই উপজেলার অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪