| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ১৩:৫০:৩২:অপরাহ্ন  |  ১৬৭৩৫৮৭ বার পঠিত
লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনায় প্রশাসনের উচ্ছেদ অভিযান
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে অবৈধ স্থাপনায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে মঙ্গলবার (২৪ জুন) সকালে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। 

এতে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রেগুলেটর এলাকা থেকে অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে গত ২১ এপ্রিল নির্দেশনা দিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সরিয়ে নেয়নি। কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনভাবেই রাখার সুযোগ নেই। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলো দখল মুক্ত করা হবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪