| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাট সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৫ ইং | ০৮:০৫:২৪:পূর্বাহ্ন  |  ২৪৪৭০৫৩ বার পঠিত
খাট সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
ছবির ক্যাপশন: খাট সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো.আমির হোসেন শামীম একই ওয়ার্ডের সোলেমান মিস্ত্রি বাড়ির আজগর হোসেন সুজনের ছেলে এবং স্থানীয় চরএলাহী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকাল থেকে প্রবাসী সুজনের বসতঘরের চারপাশে মাটির ঢেলা পাকা করার কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা। এজন্য তার ছেলে শামীম ও তার মাায়ের সাথে ভিতরের একটি কক্ষ থেকে খাট সরানোর কাজ শুরু করেন। ওই সময় খাট থেকে তাদের হাত ফসকে গিয়ে বসতঘরের মাঝখানে থাকা টিনের বেড়ার ওপর পড়ে। এতে তারা মা-ছেলে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।      



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪