| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির প্রথম হারের ভবিষ্যদ্বাণী পূর্ব তিমুর প্রেসিডেন্টের

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ০৮:২৬:২৬:পূর্বাহ্ন  |  ১৬৬ বার পঠিত
মেসির প্রথম হারের ভবিষ্যদ্বাণী পূর্ব তিমুর প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই স্পষ্ট ফেভারিট। তবে ম্যাচের আগে লিওনেল মেসিকে ঘিরে একটি অপ্রত্যাশিত মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

এই মন্তব্যটি কোনো সাবেক ফুটবলার বা কোচের কাছ থেকে আসেনি। এটি করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা, যিনি প্রকাশ্যে কেপ ভার্দের প্রতি সমর্থন জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মেসি তার প্রথম হার দেখবেন। আর্জেন্টাইনরা কেপ ভার্দেকে হারাতে পারবে না। এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

রামোস-হোর্তা আরও বলেন, কেপ ভার্দে জাতীয় দলকে কে বিশ্বাস করেনি? বরং কে বিশ্বাস করেছে? আমি বিশ্বাস করেছি, এখনো করি। কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে। মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনারা কেপ ভার্দেকে হারাতে পারবে না।

তিনি ব্যাখ্যা করেন, কেপ ভার্দের প্রতি তার সমর্থন কেবল ক্রীড়া-সংক্রান্ত কোনো ভবিষ্যদ্বাণী নয়। দেশটির মানুষের দৃঢ়তা, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, এসবই কেপ ভার্দেকে বিশ্বের যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিক শক্তি জোগায়।

এদিকে, কেপ ভার্দের জন্য এটি তাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনের একটি উপহার দেওয়া। আর সেই চ্যালেঞ্জের সামনে থাকবেন রেকর্ড ভাঙা পারফরম্যান্স ধরে রাখা লিওনেল মেসি।

অন্যদিকে, আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। কোচ লিওনেল স্কালোনির দল গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ ৩২-এ উঠেছে। মেসিও রয়েছেন দারুণ ছন্দে; পারফরম্যান্সের পাশাপাশি একের পর এক রেকর্ডও গড়ে চলেছেন তিনি। টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, আর মাঠের বাইরের আলোচনা পেছনে ফেলে নিজেদের ফেভারিটের মর্যাদা ধরে রাখতে চাইবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪