| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রিজ থেকে পড়ে গিয়ে তাবলীগ জামাত সাথীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ০৬:১১:১২:পূর্বাহ্ন  |  ১৬৮৮৪০৮ বার পঠিত
ব্রিজ থেকে পড়ে গিয়ে তাবলীগ জামাত সাথীর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ছবি

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গায় সোমবার (২৪ জুন) রাতে অসাবধানতা বশবর্তী এক্সপ্রেসওয়ে থেকে নীচে পড়ে গিয়ে নুরুউদ্দিন নামে এক তাবলীগ জামাতের সাথীর মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানায় এবং মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি-২০২৫ ব্যাচের পরীক্ষার্থী বলে জানা গেছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, তাবলীগ জামাতের সাথীদের নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এক্সপ্রেসওয়ে ঘুরে দেখতে ঈদগাও মাদরাসা থেকে  বেড় হয়েছিল নুরুউদ্দিন। রাতের আঁধারে ব্রিজের ওপর হাটার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়।

স্থানীয়দের সহযোগীতায় তার সাথীরা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিক্ষার্থী নুরুউদ্দিনের মৃত্যু হয়। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কামাল হোসেনের ছেলে নুরুউদ্দিন। তার মৃত্যুতে তাবলীগ জামাতের সাথীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, গুরুতর আহত অবস্থায় নুরুউদ্দিন নামের ওই যুবককে  হাসপাতালে আনার হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪