| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৫ ইং | ১০:২২:৫২:পূর্বাহ্ন  |  ১৬৬৯৬৭৩ বার পঠিত
চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক
ছবির ক্যাপশন: চাঁদপুরে জাল টাকার নোটসহ যুবক আটক

চাঁদপুর  প্রতিনিধি: চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে ২০০ টাকার ৪৯টি জাল নোটসহ মো. আশরাফুল জামান তন্ময় নামে যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাত  পৌনে ১টার দিকে তাকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকা থেকে আটক করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান।

তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে মহামায়া এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী জামানকে আটক করে। এসম তার কাছ থেকে ২০০টাকার ৪৯টি জাল নোট (৯৮০০টাকা) উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪