| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫৯ সেকেন্ডের মেসি ম্যাজিকে বাঁচল আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ০৩:১৮:৪৩:পূর্বাহ্ন  |  ১০২১৯ বার পঠিত
২৫৯ সেকেন্ডের মেসি ম্যাজিকে বাঁচল আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: মাত্র ৪ মিনিট ১৯ সেকেন্ড। এই অল্প সময়েই লিওনেল মেসি দেখালেন কেন তাকে ফুটবলের সর্বকালের সেরা (GOAT) বলা হয়। মিশরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ম্যাচে এক গোল ও এক অসাধারণ অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান এই কিংবদন্তি।

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তখন মনে হচ্ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা থামিয়ে দেবে মিশর। কিন্তু এরপরই বদলে যায় দৃশ্যপট। মাত্র ২৫৯ সেকেন্ডে মেসির জাদুতে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা।

প্রথমে ৭৯তম মিনিটে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর মাথায় বল তুলে দেন মেসি। রোমেরোর হেডে ব্যবধান কমায় আর্জেন্টিনা।

এরপর ৮২তম মিনিটে মেসি দেখান তার পুরোনো দিনের ঝলক। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত দৌড়ে বক্সের কাছাকাছি পৌঁছে সতীর্থ লাওতারো মার্টিনেজের উদ্দেশে অসাধারণ পাস দেন। যদিও মার্টিনেজ সুযোগ কাজে লাগাতে পারেননি, তবে মেসির সেই দৌড়েই বুঝিয়ে দেন তিনি এখনও ভয়ংকর।

এর এক মিনিট পর, ৮৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে মিশরের জালে বল পাঠান মেসি। তার শক্তিশালী শট ঠেকাতে পারেননি গোলরক্ষক মোস্তফা শুবির।

মেসির এক গোল ও এক অ্যাসিস্টে ২-০ থেকে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে জয় পায় আর্জেন্টিনা, তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব এককভাবে মেসিরই।

মাত্র ২৫৯ সেকেন্ডে একটি ক্রস, একটি দৌড় আর একটি গোল—মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি এখনও পার্থক্য গড়ে দিতে পারেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪