| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৬ ইং | ২০:১৪:৪৩:অপরাহ্ন  |  ৩৫২৭ বার পঠিত
মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড। আর সেই ম্যাচের আগে লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন সুইস ফরোয়ার্ড জেকি আমদোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করে ২৫ বর্ষী ফরোয়ার্ড লিখেছেন, ‘লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। তার বিপক্ষে মাঠে নামতে পারলে এরপর ফুটবল থেকে অবসর নিলেও আমার কোন আক্ষেপ থাকবে না।’

মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ফলে দুই দলের লড়াইয়ে মেসির বিপক্ষে নিজের স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন আমদোনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪