স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা জীবদ্দশায় বহুবার ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন। ২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার হৃদয়ে ফিলিস্তিন। আমি ফিলিস্তিনী। কোনো ভয় ছাড়াই আমি ফিলিস্তিনকে সমর্থন করি। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা লজ্জাজনক।
ফিলিস্তিন ইস্যুতে ম্যারাডোনা বরাবরই সরব ছিলেন। তিনি মনে করতেন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো একজন ক্রীড়াবিদের নৈতিক দায়িত্ব। বিভিন্ন সময়ে তিনি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন এবং ইসরাইলের নীতির সমালোচনা করেন।
২০১২ সালে তিনি ফিলিস্তিন সফর করেন এবং ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময়ও তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং দেশটির জনগণের প্রতি সংহতি জানান।
২০২০ সালে ম্যারাডোনার মৃত্যুর পরও ফিলিস্তিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর ফিলিস্তিনপন্থী অবস্থান আজও বিশ্বজুড়ে আলোচিত এবং মানবিক সংহতির প্রতীক হিসেবে ফুটবলভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে।
রিপোর্টার্স২৪/বাবি