| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় লুন্ঠিত মোটরসাইকেলসহ দুই ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ০৫:৫১:৩১:পূর্বাহ্ন  |  ১৭৪৬৬৮৫ বার পঠিত
ভাঙ্গায় লুন্ঠিত মোটরসাইকেলসহ দুই ডাকাত গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফরিদপুরের ভাঙ্গায় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল ও আকরাম শেখ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

ভাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় লুণ্ঠিত মোটরসাইকেলসহ  ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডল ও আকরাম শেখ নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫জুন) বিকেলে আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে ডাকাতির ঘটনার দায় স্বীকার করার পর তাদেরকে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ২৪জুন দিবাগত রাতে ভাঙ্গা ও  শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে শিবচর থেকে  রাজু মন্ডলকে পরে তার দেয়া তথ্য ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদর থেকে আকরাম শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন। গ্রেপ্তারকৃত ডাকাত ইসমাইল হোসেন ওরফে রাজু মন্ডলের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানার নুনুজ গ্রামের বাসিন্দা ও আকরাম শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বড়ইহাট গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২১ শে জুন রাতে ঢ দুই বন্ধু মিলে জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়ানো শেষে ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজের ছাত্র মেহেদী হাসান ও সাগর রাতের বেলায় ঢাকায় মোটরসাইকেলে ফিরতে ছিল। পথিমধ্যে  ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা আঞ্চলিক সড়কে পৌছালে দুজনে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে মারধর করে নগদ লক্ষাধিক টাকা ও মোবাইল ফোনসহমোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার পথে দুই বন্ধুকে কলাগাছের সাথে বেঁধে রাখে।

পরের দিন ২২ জুুন ভোররাতে  কৌশলে পালিয়ে তারা জরুরী সেবা  ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এঘটনায় কলেজ ছাত্র মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করাররার তিন দিন পর শিবচর থানা পুলিশের সহযোগীতায় এবং আধুনিক ট্রাকিং সরঞ্জাম ব্যবহারের মধ্য দিয়ে দুই ডাকাত  সদস্যকে গ্রেপ্তার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত তিনদিন আগে দুই কলেজ ছাত্রের লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে ফরিদপুর বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে ডাকাতির দায় স্বীকার করে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪