| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগর পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ১০:১৭:১৭:পূর্বাহ্ন  |  ১৬৭৪০৭২ বার পঠিত
জীবননগর পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে এই বাজেট ঘোষণা করেন জীবননগর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। বাজেটে প্রারম্ভিক জের রয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ১৬ হাজার ৬৪২ টাকা। 

এদিকে বাজেটে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা।

বাজেটে আর ইউ ডি টি পি প্রকল্প থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে। এছাড়া টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে।

এদিকে রাজস্ব খাতে স্থাবর সম্পত্তি হস্তান্তরে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ লাখ টাকা আয় ধরা হয়েছে গৃহ ও ভূমি কর, এরপর ৩৫ লাখ টাকা আয় ধরা হয়েছে হাট-বাজার ইজাজ থেকে। এছাড়া চতুর্থ সর্বোচ্চ ৩০ লাখ টাকা আয় ধরা হয়েছে পেশা ব্যবসা ও কলিং থেকে। 

রাজস্ব খাতে সর্বোচ্চ ১ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা ব্যয় ধরা হয়েছে কর্মকর্তাদের বেতন-ভাতায়। 

বাজেট আলোচনায় অংশ নেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেনসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪