| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু ঠেকাতে কালাইয়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং | ২২:০৭:২৯:অপরাহ্ন  |  ২২৫৮২ বার পঠিত
ডেঙ্গু ঠেকাতে কালাইয়ে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু মশা নিধন নয়, মশার বংশবিস্তারের সম্ভাব্য জায়গাগুলোও নিয়মিত পরিষ্কার রাখার ওপর জোর দিচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন। এ লক্ষ্যেই সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযানের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, পরিত্যক্ত পাত্র কিংবা যেসব স্থানে পানি জমে থাকতে পারে—সেসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকের।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মশার লার্ভা জন্মানোর মতো স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে এলে ডেঙ্গুমুক্ত কালাই গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলআমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪