| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশসহ যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১২:৪৫:২৭:অপরাহ্ন  |  ১৩৮ বার পঠিত
আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশসহ যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে কোনো কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। বিশেষ করে যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। ফলে দলটির নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর পাশাপাশি সহিংসতা, নৃশংসতা, বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হবে। ইতোমধ্যে সেখানে যৌথবাহিনী মোতায়েন রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং এ ধরনের পরিস্থিতিতে পুলিশের সেই অধিকার রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় বলপ্রয়োগের মাত্রা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তাই যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না।

পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে আনুপাতিক বলপ্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, পুলিশকে ঠিক ততটুকুই প্রয়োগ করতে হবে। পরিস্থিতির তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করা কোনোভাবেই কাম্য নয়। সরকার চায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুযায়ী ও আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করুক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪