| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১১:৫৮:০০:পূর্বাহ্ন  |  ১৯৭ বার পঠিত
দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন সম্পাদক সোহাগ

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আট সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি এবং শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির অন্য নেতারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। পরে ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর দীর্ঘদিন নতুন কমিটি না থাকায় জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

দীর্ঘ বিরতির পর নতুন আংশিক কমিটি ঘোষণায় জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, বিএনপির অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেছে। অতীতের মতো আগামী দিনেও বাগেরহাট জেলা যুবদল সব আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪