| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৫:২৫:১৪:অপরাহ্ন  |  ১৮১০ বার পঠিত
১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনার দেশে ফিরতে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। কেন তিনি দেশ ছেড়ে গেছেন, সে প্রশ্নেরও জবাব নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের শিল্প খাতের বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে গেছে। এসব কারখানা পুনরায় চালুর জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।

আমদানি ও রপ্তানির ব্যবধান প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪