| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১৫:৩১:৪৯:অপরাহ্ন  |  ১৭৪৭ বার পঠিত
শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো শতাধিক কৃষক। এঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের স্বনামধন্য বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি. এর এজেড এসটি ৬৪৫৩ জাতের হাইব্রিড ধানবীজ কিনে প্রতারিত হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা। 

কৃষকরা জানান, ভালো ও স্বনামধন্য নির্ভর যোগ্য বীজ মনে করে বায়ার ক্রপ সাইন্স কোম্পানি লি.  এর হাইব্রিড জাতের এ ধান বীজ প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনে বীজ বপনের জন্য জাগ দিলে এতে বীজ কোন প্রকার অঙ্কুরিত না হয়ে ধান পঁচে যায়।  এতে বিপাকে পড়েছেন শত শত কৃষক। 

এবিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, এ কোম্পানির বীজ তারা বিশ্বাস করে দোকানে রেখে কৃষকদের মাঝে বিক্রি করেন। এখন আমরা খোঁজ নিয়ে জানতে পারি বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট ছাড়ে বায়ার কোম্পানি।এর একটি পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যটি আমাদের দেশীয় প্রজাতির। ভারতীয় ভেরিয়েন্ট বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যায়। এই প্রতারণার দায়ভার সম্পূর্ণ কোম্পানির উল্লেখ করে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪