ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের আরাফান মুন্সী নামে নবম শ্রেণির শিক্ষার্থী বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক মেজবা উদদীন খান।
কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ আহমেদ শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে জানান, ইউনিয়নের চাড়াভীটা গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র মাদরাসা থেকে এবছর কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল। সকালে বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে যায়।
সোমবার মধ্যে রাতে ওই শিক্ষার্থী বাড়িতে ঘুমিয়ে ছিল। ঘুমের মধ্যে তাকে বিষধর সাপে কামড় দিলে তীব্র ব্যথা ও যন্ত্রনায় অচেতন হয়ে পড়লে রাত ২টার দিকে পরিবারের লোকজন ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/আরএইচ