বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রোটারী ক্লাব অব বগুড়া।
বুধবার (৯ জুলাই) বগুড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় হয়।
বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. রেজাউল হাসান রানু, সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর আলম রিপন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কার্যনির্বাহী সদস্য গোলজার হোসেন মিটুসহ কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
এ সময় রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, পিপি রোটা. এম এ জিন্নাহ, পিপি রোটা. মো. মোস্তাফিজার রহমান, পিপি রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, ক্লাব সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, সার্জেন্ট এ্যাট আর্মস রোটা. আখতারুল ইসলাম আখতার, সার্জেন্ট এ্যাট আর্মস সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. মো. মাহবুব সাইদী প্রিন্স, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
তারা বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
রিপোর্টার্স২৪/আরএইচ