| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার, দুই পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১৪:৩৪:৩০:অপরাহ্ন  |  ১৬৪৪৭২৪ বার পঠিত
যশোরে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার, দুই পাচারকারী আটক
ছবির ক্যাপশন: যশোরে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার, দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোর-নড়াইল সড়কে ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটকের একদিন পর ফের ওই সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের আরও ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবির একটি টহল দল এ স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানা বাহাদুরপুর ইউনিয়ন এর  ঘিবা দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাইদ এবং একই গ্রামের শাহাজানের ছেলে মহিনুর রহমান। তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দকৃত ৮টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছিল বিজিবি। সেদিন উদ্ধার হয় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের স্বর্ণ, যার বাজারমূল্য ছিল এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪