| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়ের দিকে এগুচ্ছে টাইগাররা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ১৬:৪৩:৩৩:অপরাহ্ন  |  ১৫০৫৬৮৫ বার পঠিত
জয়ের দিকে এগুচ্ছে টাইগাররা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বোলাররা কাজটা সহজ করে দিয়েছিলেন। কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে সহজ পথটা যেন কঠিনভাবেই শুরু করলেন বাঁহাতি ব্যাটার পারভেজ ইমন। তবে শুরুটা ভুলে এখন জয়ের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরে লিটন দাস ২৬ বলে ৩২ রানে ফিরলেও লঙ্কান বোলারদের তুলাধুনা করছেন তানজিদ। ২৭ বলে ফিফটির পর ৪৩ বলে ৭২ রানে দলকে জয়ের বন্দরে টেনে নিচ্ছেন তিনি।

১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে এই প্রতিবেদন লেখার সময় ৩১ বলে ১০ রান প্রয়োজন বাংলাদেশের।সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের পথেই রয়েছেন তানজিদ-হৃদয়রা।

ব্যক্তিগত ৬০ রানে কামিন্দুর বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তানজিদ। তবে এক্সট্রা কাভারে দাঁড়ানো ফিল্ডার তিকশানা সহজ ক্যাচ ছেড়েছেন। জীবন পেয়ে এই ওভারের শেষ বলেই ছক্কা মেরেছেন তানজিদ।

২৭ বলে ফিফটি পেয়েছেন তানজিদ। এই ইনিংস খেলার পথে ছক্কা মেরেছেন ৫টি, চার একটি। টি–টোয়েন্টি ক্রিকেটে এটি তানজিদের পঞ্চম ফিফটি, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম।

টানা দ্বিতীয় ফিফটির পথে এগোচ্ছিলেন লিটন। ২৫ বলে ৩২ রান নিয়ে ব্যাটিং করছিলেন। এমন সময়ে কামিন্দু মেন্ডিসের একটি নিরীহ বলে সুইপ করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন।


রিপোর্টার্স ২৪/এমবি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪