| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় ‘ধন্যবাদ’ তাপসের

reporter
  • আপডেট টাইম: মে ০৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৬৯৩১৪০ বার পঠিত
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোয় ‘ধন্যবাদ’ তাপসের
ছবির ক্যাপশন: গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ভ্যানচালককে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। আজ বুধবার (৭ মে) সকালে চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদলত আসামিকে রাজধানী ঢাকার গুলশান থানার মামলায় গ্রফতারের আদেশ দেন।  


মামলার অভিযোগের নথি পর্যলোচনা করে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন।


এই হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলায় কয়েকজনকে গ্রফতার করা হয়েছে। তদন্তে কৌশিক হোসেন তাপসের নাম এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি। গ্রেফতার দেখানো হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে।’


রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।’


শুনানি শেষে বিচারক তাপসকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা তাপস ‘বিরক্তির সুরে তিনবার বলেন, ধন্যবাদ’। 


এ মামলায় তাপস সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪