| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৩:৫৮:৪১:অপরাহ্ন  |  ১৭০৯৯০৭ বার পঠিত
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

সিনিয়র রিপোর্টার : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২০ জুলাই) ডা: শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক  পোস্ট এ তথ্য জানানো হয়।

পোস্টে লিখেছেন, ‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।’

সেনাপ্রধান জানান, আমিরের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। এছাড়া সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।  

এর আগে, শনিবার জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪