| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাওসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৫ ইং | ১৩:৪৪:৪১:অপরাহ্ন  |  ১৪৪৩৭৪১ বার পঠিত
লাওসের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে বাংলাদেশ
ছবির ক্যাপশন: লাওসের বিপক্ষে গোলের পর বাংলাদেশ নারী দলের উদযাপন। ছবি: বাফুফে

স্পোর্টস রিপোর্টার : স্বাগতিক লাওসের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (৬ আগস্ট) মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেন পুজা-সাগরিকারা। একের পর এক দূরপাল্লার শট ঠেকাতে ব্যস্ত থাকেন লাওসের গোলরক্ষক। 

শুরু থেকেই লাওসের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন পিটার বাটলারের দল। একের পর এক আক্রমণ করলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। শান্তি মার্ডির কর্নার কিক থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান সাগরিকা। এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় বাংলাদেশ। 

 একের পর এক অর্জনে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। মূল দল কিংবা বয়সভিত্তিক, সবখানেই সাফল্যেই ছোঁয়া। ক’দিন আগে অনূর্ধ্ব-২০ নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তার আগে নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। 

 র‌্যাঙ্কিংয়ে লাওসের অবস্থান ১০৭, আর বাংলাদেশের ১২৮। স্বাগতিক মেয়েরা বাংলাদেশের চেয়ে এগিয়ে ২১ ধাপ। তবে মাঠের খেলায় যে র‌্যাঙ্কিং স্রেফ একটা সংখ্যা মাত্র, তা তো এর আগেই একাধিকবার প্রমাণ করেছে বাংলাদেশের মেয়েরা।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪